ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বাংলাদেশ খেলাফত মজলিসের ২৫ সদস্য বশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার জোহর নামাজের পর আন্দুলবাড়ীয়ার অনন্তপুর গ্রামে অবস্থিত আর রহমান জামে মসজিদে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাওলানা বদরুজ্জামানকে সভাপতি ও মাওলানা তরিকুল ইসলাম মাহমুদীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর থানা শাখার সভাপতি মুফতি শাহজামাল, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদ হাসানসহ থানা ও জেলার দায়িত্বশীলদের অনেকে।
