গাংনীতে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-12-11 ইং
গাংনীতে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি কর্মকর্তাকে দুর্নীতিবাজ অখ্যায়িত করে মানববন্ধন করেছে কৃষকবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় গাংনী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়। উপজেলার ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে এলাকার কৃষকগণ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। এসময় কৃষি অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন ষোলটাকা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সামসুল হক, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবদাল হক, গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আমিরুল ইসলামসহ স্থানীয় কৃষকগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সার ডিলারদের সার সংকট তৈরি করার সুযোগ করে দিচ্ছেন কৃষি অফিসার। বরাদ্দকৃত সারের কোন মনিটরিং নেই। এছাড়াও বিভিন্ন প্রনোদনা দেওয়াতে অনিয়ম করার অভিযোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)