মেহেরপুরে গ্রাম পুলিশ সদস্যদের লেখা দেওয়াল পত্রিকার উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-12-11 ইং
মেহেরপুরে গ্রাম পুলিশ সদস্যদের লেখা দেওয়াল পত্রিকার উদ্বোধন ছবির ক্যাপশন:

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের লেখা দেওয়াল পত্রিকার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশদের লেখা ও ছবি দেয়াল পত্রিকায় স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রতীম কুমার সাহা, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, প্রকাশনা কর্মকর্তা এনআইজি ও ফোকাল পয়েন্ট আব্দুল জলিল মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)