আলমডাঙ্গায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ২

আপলোড তারিখঃ 2024-12-10 ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ২ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন এনজিও কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আসাননগর নতুন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজন হলেন রাজবাড়ী জেলার পাংশার হানিফ (২৮) এবং আলমডাঙ্গার কাটাভাঙ্গা গ্রামের জহুরুল ইসলাম (৩৩)। তারা দুজনই আরআরএফ এনজিওতে কর্মরত। আহতদের মধ্যে হানিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, দুর্ঘটনার পর পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাডভাস ফিডের একটি পিকআপ আলমডাঙ্গার দিকে আসছিল। এ সময় আরআরএফ এনজিওর দুই ফিল্ড অফিসার পাওনা টাকা আদায়ের জন্য এক মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় নতুন ব্রিজের কাছে পিকআপটি একটি যানবাহন ওভারটেক করতে গিয়ে রং রুটে ঢুকে পড়ে এবং মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে ছিটকে পড়ে এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

এসময়, স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত দুজনই মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্তত হয়েছেন। তাদের মধ্যে হানিফকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)