আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2024-12-10 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমাবেশ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দীন ওরফে বদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, সাংগঠনিক সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শেখ হাফিজুর রহমান হাফিজ, রফু উদ্দীন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মামুন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, উপজেলা যুবদলের অন্যতম সদস্য মির্জা হামিদুর রহমান শিলন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা খন্দকার আশাদুজ্জামান আশা, মোল্লা আরাফাত হোসেন গুলু , শাহজাহান আলী ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ মিয়া।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ। সভা উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা। সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী শনিবার বাদ এশা আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত মীরপাড়া নামক চৌরাস্তার মোড়ে ওয়ার্ড বিএনপি সমাবেশ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)