মেহেরপুরে দুই সাংবাদিককে আর্থিক অনুদান

আপলোড তারিখঃ 2017-09-27 ইং
মেহেরপুরে দুই সাংবাদিককে আর্থিক অনুদান ছবির ক্যাপশন:
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক তথ্য মন্ত্রনালয়ের অধীনে সাংবাদিক কল্যান ট্রাস্টের তহবিল থেকে মেহেরপুর প্রেসক্লাবের দুই সাংবাদিককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহের নির্দেশে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান দৈনিক খবর-এর মেহেরপুর জেলা প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ বার্তা’র স্টাফ রিপোর্টার ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার অফিস প্রধান মেহের আমজাদ এবং দৈনিক ইনকিলাব-এর মেহেরপুর জেলা সংবাদদাতা ফারুক মল্লিকের হাতে চেক তুলে দেন। অনুদান প্রাপ্ত সাংবাদিকরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সাংবাদিক কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত করেছেন, সে জন্য আমরা ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতার সাথে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এসময় সেখানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)