আলমডাঙ্গার খেজুরতলায় তাফসিরুল কুরআন মাহফিল

আপলোড তারিখঃ 2024-12-08 ইং
আলমডাঙ্গার খেজুরতলায় তাফসিরুল কুরআন মাহফিল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা খেজুরতলা বাজার হাফেজিয়া, এতিমখানা ও কে.জি.বি দাখিল মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় খেজুরতলা হাফেজিয়া, এতিমখানা ও কে.জি.বি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন। মাহফিলে প্রধান বক্তা থেকে তাফসির পেশ করেন মাওলানা আসলাম হোসেন নূরী (যশোর), দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন আবুল বাশার (আলমডাঙ্গা)।
জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক দারুস সালামের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)