গাংনীতে সঠিক রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-12-08 ইং
গাংনীতে সঠিক রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার কষবা গ্রামে টেন্ডার হওয়া রাস্তা নির্মাণ না করে অন্য রাস্তা নির্মাণ করার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রামবাসী। সঠিক রাস্তাটি নির্মাণের দাবিতে গতকাল রোববার দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, কষবা গ্রাম থেকে তুলাউড়ি সড়কটি মেহেরপুর সদর ও চুয়াডাঙ্গার সাথে যোগাযোগ এবং চাষাবাদের জন্য এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ পুরাতন এই কাঁচা সড়কটির আইডি তৈরি করে পাকাকরণের লক্ষ্যে টেন্ডার দেয় এলজিইডি। কয়েকমাস আগে টেন্ডার বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে নির্মাণ-সামগ্রী ফেলা হয় রাস্তার পাশের। কাজ শুরুর আগে এলজিইডি থেকে ওই রাস্তা নির্মাণ না করে পাশের আরেকটি রাস্তা নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। কয়েকমাস ধরে এলজিইডিতে ঘুরে কোনো সুরাহা না হওয়ায় প্রতিকার চেয়ে মানববন্ধন করেন স্থানীয়রা।
মানবন্ধনে বক্তব্য দেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, স্কুলশিক্ষক কামাল হোসেন লাল্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন জানান, যখন রাস্তাটির আইডি তৈরি হয়, তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের ভুলের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। এখন কিছুই করার নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)