মুজিবনগরের মোনাখালিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2017-09-27 ইং
মুজিবনগরের মোনাখালিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জিল্লুর রহমান (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান একই গ্রামের মোজাম হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় জিল্লুর রহমান মাঠ থেকে মাথায় ঘাসের বোঝা নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তার হাতে ধারালো হাঁসুয়া ছিল। বাড়িতে ঝুলন্ত বিদ্যুতের তার হাঁসুয়াতে বেঁধে কেটে বিদ্যুতায়িত হয়ে আছড়ে পড়েন তিনি। এতে জিল্লুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)