দামুড়হুদায় বৈদ্যুতিক সেচ মোটরের তিনটি ট্রান্সফরমার চুরি

আপলোড তারিখঃ 2024-12-08 ইং
দামুড়হুদায় বৈদ্যুতিক সেচ মোটরের তিনটি ট্রান্সফরমার চুরি ছবির ক্যাপশন:

দামুড়হুদায় সেচ মোটরের তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার ভুক্তভোগী সমশের আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর মাঝপাড়ার মৃত শওকত আলীর ছেলে মো. শহিদুল ইসলাম দীর্ঘ ৯ বছর যাবত নিজ জমিতে একটি অগভীর নলকূপ বসিয়ে কৃষি জমিতে সেচ দিতেন। গত শনিবার রাত ৭টার দিকে মোটর বন্ধ করে চালক মো. সমশের আলী বাড়িতে চলে আসেন। গতকাল রোববার সকাল ৭টার দিকে তিনি মাঠে গিয়ে দেখেন, বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার তিনটি নেই। তিনটি ট্রান্সফরমারের আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। এ ঘটনায় সমশের আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)