দামুড়হুদার ডুগডুগিতে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2024-12-08 ইং
দামুড়হুদার ডুগডুগিতে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ছবির ক্যাপশন:

দামুড়হুদা থেকে ৯টি সোনার বারসহ শেখ মো. রুহুল আমিন (২১) নামের এক যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গতকাল রোববার বেলা দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে তাকে সোনার বারসহ আটক করা হয়। রুহুল আমিন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার আজমপুর গ্রামের শেখ মো. রফিকুল ইসলামের ছেলে। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পরিকল্পনা এবং দিকনির্দেশনা মোতাবেক দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমান ফোর্স নিয়ে ডুগডুগি বাজারে অবস্থায় নেয়। বেলা দেড়টার দিকে বিজিবির টহল দল সন্দেহভাজন মো. রুহুল আমিনকে মোটরসাইকেলে যেতে দেখে তাকে গতিরোধ করেন। এসময় ওই যুবক পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে।
পরে মো. রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করে হেড নাটের কভারের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমাণিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা। পরবর্তীতে বিজিবির টহলদল একটি মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করে।
এ ঘটনায় বিজিবির নায়েক মো. জিয়াউর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটক মো. রুহুল আমিনকে দর্শনা থানায় হস্তান্তর করেছেন। এবং জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)