ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার তেঘরীতে পুকুরে গোসল করার সময়
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের তেঘরী গ্রামের দুই সন্তানের জননী সাহারবানু নামের এক নারীর প্রকাশ্য দিবালোকে শ্লীলতাহানীর চেষ্টা চালিয়েছে একই গ্রামের দেলুয়ার। সূত্রে জানা গেছে, সদর উপজেলার তিতুদহের তেঘরী গ্রামের সাইফুলের স্ত্রী সাহারবানু গত রোববার সকালে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে যায়। ওই সময় পুকুরে গোসল করতে যায় একই পাড়ার রাজ্জাকের ছেলে দেলুয়ার হোসেন। এসময় দেলুয়ার সুযোগ বুঝে প্রকাশ্য দিবালোকে সাহারবানুর শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে ওই গৃহবধূর চিৎকার দিলে দেলুয়ার দৌড়ে পালিয়ে যায়। ওইদিন মহিলার পরিবার বিষয়টি গোপন রাখলেও, ঘটনার পরের দিন অর্থাৎ গত সোমবার গড়াইটুপি বাজারের চায়ের দোকান গুলোতে মানুষের মুখে ব্যাপক গুঞ্জন শোনা যায়। এ বিষয়ে দেলুয়ারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে ঘটনা অস্বীকার করে বলেন, আমি ওই রকম কোন ঘটনা জানি না। কারণ, রোববার সারাদিন প্রয়োজনীয় কাজে আমি চুয়াডাঙ্গায় ছিলাম।
