ছবির ক্যাপশন:
দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে প্রাণ কোম্পানির আলমসাধু থামিয়ে চালকের নিকট থেকে ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুয়াপাড়া মেন সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলম সাধুচালক সজীব (৩২) চুয়াডাঙ্গার ৭ গাড়ি এতিম খানাপাড়ার সংগীতের ছোট ভাই।
জানা যায়, চুয়াডাঙ্গা সদরের এতিমখানা মোড়পাড়ার সংগীতের ছোট ভাই সজীব প্রাণ কোম্পানির চাকরি করেন। তিনি প্রাণ কোম্পানির পণ্য দর্শনা ও জীবননগরে ডেলিভারি দিয়ে টাকা আদায় করে বাড়ি ফেরার পথে দামুড়হুদা পুড়াপাড়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলে দুজন ব্যক্তি তার গাড়ি প্রতিরোধ করেন। পরে তাকে মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘তৎক্ষণাৎ খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয়দের নিকট থেকে ঘটনার বিবরণ শুনে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্তী আইনানূগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
