ছবির ক্যাপশন:
গাংনীর একসময়ের বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হারুন বস্ত্রালয়ের মালিক জোড়পুকুরিয়া গ্রামের ফজলুর রহমান বিশ্বাস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের পিতা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসার উদ্দেশ্যে গতকাল শনিবার সকাল ৯টায় বাসে চড়েছিলেন তিনি। এসময় হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ রোববার তার মরদেহ দেশে আসতে পারে। মরদেহ কখন পৌঁছাবে তার ওপর নির্ভর করে জানাজার সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
