ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচনে মোয়াজ্জেম-পান্নু প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-12-07 ইং
ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচনে মোয়াজ্জেম-পান্নু প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

নাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন ২০২৫-২০২৭ সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের মোয়াজ্জেম-পান্নু প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ ডিসেম্বর দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ জোয়ান ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ তোবারক হোসেনের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক, সাবেক মেয়র আনিসুর রহমান খোকা, ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি হিলু মিয়া, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আবু জাফর। বক্তারা মোয়াজ্জেম-পান্নু পরিষদের প্রতি সমর্থন জ্ঞাপন করে পূর্ণ প্যানেলে ভোট প্রদানের অনুরোধ জানান ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)