দর্শনায় বৃদ্ধাশ্রমে সুধীজনদের সাথে মতবিনিময়

আপলোড তারিখঃ 2024-12-07 ইং
দর্শনায় বৃদ্ধাশ্রমে সুধীজনদের সাথে মতবিনিময় ছবির ক্যাপশন:


দর্শনা পৌর এলাকার আনোয়ারপুর হটাৎপাড়ায় অবস্থিত সিনিয়র সিটিজেন হোমে (বৃদ্ধাশ্রম) সুধীজনদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় বৃদ্ধাশ্রমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিবার ও সমাজ দ্বারা অবহেলিত মা-বাবাদের পাশে থাকা, দায়িত্ববোধের জায়গা থেকে সমাজের সিনিয়র বাবা-মায়েরা যেন অবহেলার শিকার না হয় সে ব্যাপারে আলোকপাত ও মা-বাবাদের আরও দায়িত্বশীল আচরণ করার ওপর সামাজিক উদ্যোগ নেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়া প্রাথমিকভাবে বৃদ্ধাশ্রমটিতে শুধুমাত্র বাবাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে মায়েদের জন্যেও ব্যবস্থা রাখা হবে।
এসময় বৃদ্ধাশ্রমের প্রথম সদস্য ৭০ বছর বয়সী আবু যর গিফারী তার জীবনের নানান কথা তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন হোমের (বৃদ্ধাশ্রম) উদ্যোক্তা মো. সিরাজুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মশিউর রহমান, সমাজসেবক খালেকুজ্জামান, সমাজসেবক মো. আসাদুজ্জামান, মহিউদ্দীন, নজরুল ইসলাম, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুনুর রশীদ, সমাজসেবক তরিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)