ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামে হাসিবুল আল চিসতির বাৎসরিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণকাল শুক্রবার বাদ জুম্মা তাঁর নিজ বাড়িতে এর আয়োজন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়ার মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়। আলোচনা ও দোয়ার পর্ব পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাংগঠনিক সম্পাদক বসিরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক জাফর জুয়েল, ব্যাংকার মাহফুজ আহম্মেদ, ডাউকি গ্রামের আব্দুল মান্নান মুন্সি, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, নিজামুদ্দিন, মো. গোলাম হোসেন মন্ডল, রোকন আলী, আক্কাস আলী, শাহার আলী প্রমুখ।
