ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গণকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার লাইলা কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয। নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লহ আল মামুনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম। সভায় আলমডাঙ্গা পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলহাজ্ব ডা. মো. লিয়াকত আলী, সাবেক বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, হাজী শমসের আলী মল্লিক, সাবেক স্টেশন মাস্টার শামসুল হক টুকু, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সিন্জুল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, মুফতি সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, প্রভাষক আব্দুল হাই, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, বিশিষ্ট ব্যবসায়ী ওলিউল্লাহ খান, বিশিষ্ট সমাজসেবক মীর শফিকুল ইসলাম, অ্যাড. শফিউল আলম মিলন এবং যুব সংগঠক তাইফুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলফাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, বিশিষ্ট সমাজসেবক অমল কুমার বিশ্বাস, সাবেক পুলিশ কর্মকর্তা মো. আক্কাস আলী, সাবেক অধ্যক্ষ আল মামুন রেজা, সামসুজ্জোহা সাবু, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ মণ্ডল, সাংবাদিক বসিরুল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন.এইচ.শাওন, আয়ুব আলী, সাবেক ম্যানেজার মো. শহিদুল ইসলাম, ক্রীড়া সংগঠক হাসান রেজা মুন্না, আয়কর আইনজীবী শফিউল হাসান মিলন, চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি অ্যাড. ইকরামুল হক, প্রভাষক এ কে এম রাজিউজ্জামান রাজ, ক্রীড়া ব্যক্তিত্ব খ. রাকিবুল ইসলাম রিয়েল, আর্কিটেক্ট ফয়সাল আহমেদ লিমন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, ব্যবসায়ী দিলীপ চৌধুরী ও আজাদ প্রমুখ। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরিফুল ইসলাম পিন্টু ও সাজ্জাদ হোসেন।
