ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ীয়া গ্রামে এর আয়োজন করা হয়। ৪ নম্বর ওয়ার্ডে সভাপতি মুনছুর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ এসআই আনন্দ প্রসাদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন।
সভায় প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশ পুলিশ জনুার সাথে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের সার্বিক কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ অন্যান্য সমস্যা সমাধানে পুলিশ সর্বদা জনগণের সাথে রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম কাতব, সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, সদস্য হায়দার মেম্বার, মতিয়ার মেম্বার, আতিয়ার রহমান, আলম হোসেন, মফিক আলী, ফারক আলী, সমর আলী, শলক আলী, নাসিম সহ পুলিশ সদস্য ও গ্রামবাসী
