সাভার বিরুলিয়া বোটক্লাবে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের বন্ধু মেলা

আপলোড তারিখঃ 2024-12-07 ইং
সাভার বিরুলিয়া বোটক্লাবে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের বন্ধু মেলা ছবির ক্যাপশন:

সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে সাভারের বিরুলিয়ায় বোটক্লাবে বন্ধু মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এ বন্ধু মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১ হাজার ১শ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সেবামূলক কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য এ বছর চুয়াডাঙ্গা জেলা প্যানেলকে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে শ্রেষ্ঠ জেলার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন জেলা কো-অর্ডিনেটর ডা. সায়ীদ মেহবুব উল কাদির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মধ্যমনি মোস্তাক আহমেদ ইমন, যিনি আয়ারল্যান্ডের নির্বাচিত কাউন্সিলর। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী বন্ধুদের মধ্যে চুয়াডাঙ্গা থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মডারেটর সহকারী অধ্যাপক লাবণ্য মারু, হাসানুজ্জামান পলাশ এবং আখতার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)