মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2024-12-06 ইং
মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার চক শ্যামনগর গ্রাম থেকে ৫ গ্রাম হেরোইনসহ বাদশা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত বুধবার রাতে তাকে আটক করা হয়। বাদশা মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের মৃত সুরুজ মন্ডলের ছেলে। পুলিশ জানায়, মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মেসবাহ উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা শাখার এসআই উত্তম কুমার সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশাকে পাঁচ গ্রাম হেরোইনসহ আটক করে। গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মেসবাহ উদ্দিন বলেন, বাদশার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)