স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে ঐক্যবদ্ধ জাতি গঠনে দর্শনায় সব ধর্মের মানুষের অংশগ্রহণে আলোচনা

আপলোড তারিখঃ 2024-12-06 ইং
স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে ঐক্যবদ্ধ জাতি গঠনে দর্শনায় সব ধর্মের মানুষের অংশগ্রহণে আলোচনা ছবির ক্যাপশন:

‘ধর্মের স্বাধীনতা রক্ষা কর, ফ্যাসিবাদ ধ্বংস কর’ স্লোগানে দর্শনায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ জাতি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা শাহরিয়ার মুগ্ধ মঞ্চ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সব ধর্মের মানুষের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও দর্শনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অনিক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপি প্রধান সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেট। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন কমিটির সদস্যসচিব উত্তম কুমার দেবনাথ রঞ্জন, দর্শনা পৌর বিএনপি অন্যতম সমন্বয়ক মো. নাহারুল ইসলাম মাস্টার, মো. ইকবাল হোসেন, দর্শনা পৌর জামায়াতের আমির সাইকুল আলম অপু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ লিটন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, দর্শনা পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দিন, দর্শনাসহ তিন থানার হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রী অমর বাসফোঁড়, দর্শনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজহারুল ইসলাম সোহান, চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব তন্ময় হাসান তৌহিদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)