ছবির ক্যাপশন:
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে মেহেরপুরের গাংনীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মাছুমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির নাজমুল হুদা, উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের, গানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, কৃষি অফিসার ইমরান আহমেদ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক হাশেম উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, এলজিইডির উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, প্রাণিসম্পদ অফিসার ডা. মোতালেব আলী, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাংবাদিক রফিকুল আলম বকুল, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ফরিদুল আলম পান্না, যুগ্ম আহ্বায়ক আমির হামজা, সাদ্দাম হোসেন জীবন, আন্দোলনে আহত শিক্ষার্থী তানভীর মেহেদী, নাজমুল হক প্রমুখ।
সভায় বক্তারা জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা দেশের স্বার্থে এবং আমাদের এই দেশ থেকে যেন সকল বৈষম্য বিলুপ্ত হয় সে আহ্বান জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনে আহত নাজমুল হক ও তানভির মেহেদীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। আলোচনা শেষে আহতদের দ্রুত সুস্থতা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ জাহিদুল ইসলাম।
