গাংনীতে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2024-12-06 ইং
গাংনীতে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব মানবাধিকার সংস্থার মেহেরপুর জেলা সভাপতি বাঁকা বিল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার সংস্থার মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক আল আমিন। জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন খাঁনসহ মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দরা। এসময় আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনে বিভিন্ন কর্মসূচি দিনব্যাপী পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)