গাংনীতে যাত্রীছাউনি ও দোকান উচ্ছেদ অভিযান

আপলোড তারিখঃ 2024-12-06 ইং
গাংনীতে যাত্রীছাউনি ও দোকান উচ্ছেদ অভিযান ছবির ক্যাপশন:

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফোর লেন বাস্তবায়নে বাঁধাপ্রাপ্ত দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে। দোকানীদের মামলায় বেশ কয়েকমাস ধরে রাস্তা নির্মাণকাজ বন্ধ থাকার পর স্থানীয়দের আন্দোলনের মুখে আইনি জটিলতা কাটিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে দোকান উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও কয়েকটি জায়গায় ফোর লেন নির্মাণ কাজ শুরু হয়। তবে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন যাত্রীছাউনি ও কয়েকটি দোকান অপসারণ না করায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়ে।

শহরের যানজট নিরসনে যাত্রী ছাউনি ও দোকানগুলো সরিয়ে সড়ক নির্মাণের দাবি জানায় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয়রা। তবে যাত্রীছাউনির সাথে জেলা পরিষদের কাছ থেকে দোকান ভাড়া নেওয়া আব্দুল মালেক স্টোরের মালিক আদালতে মামলা করেন।

মামলার আদেশে দোকান উচ্ছেদে নিষেধাজ্ঞার নির্দেশনা থাকায় সড়ক নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে আইনি জটিলতা কাটিয়ে দোকানের ভাড়া চুক্তি বাতিল করে দোকান ও যাত্রী ছাউনি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে দোকান ও যাত্রীছাউনি উচ্ছেদ শুরু হয়। এর মধ্যদিয়ে সড়কটি সংস্কার কার্যক্রম শুরু হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)