নেহালপুর ও আন্দুলবাড়ীয়ায় কৃষক সংগঠনের কর্মশালা

আপলোড তারিখঃ 2024-12-06 ইং
নেহালপুর ও আন্দুলবাড়ীয়ায় কৃষক সংগঠনের কর্মশালা ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গা সদরের নেহালপুরে ২০২৪-২৫ অর্থবছরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রাসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় নেহালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ মিয়া।
প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার আমিরুল হক রাসেল, উপ-সহকারী কৃষি অফিসার আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার নিয়ামত হোসেন ও ব্যবসায়ী নুরুল আমিন। এছাড়া নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আরাফাত হোসেন, সেক্রেটারি লিটন মল্লিক, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জসিম উদ্দিনসহ বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

``

এদিকে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসায় এই কর্মশালার আয়োজন করা হয়।
উপ-সহকারী কৃষি অফিসার সামিউল হোসেনের উপস্থাপনায় ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কৃষক সংগঠনের অন্যতম নেতা বদর উদ্দীন বদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, কার্যনির্বাহী সদস্য রানা মাহমুদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা। কৃষকদের মধ্যে থেকে বক্তব্য দেন ইয়ারুল, আ.সালাম, রফিকুল, শেখ সলেমান, আ.রাজ্জাক মুক্তার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)