ভারতের কিছু মিডিয়া সাম্প্রদায়িক উসকানি ছড়াচ্ছে: কমরেড বজলুর রশীদ

আপলোড তারিখঃ 2024-12-06 ইং
ভারতের কিছু মিডিয়া সাম্প্রদায়িক উসকানি ছড়াচ্ছে: কমরেড বজলুর রশীদ ছবির ক্যাপশন:

ইসকন ইস্যুতে ভারতের কিছু মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে অতিরঞ্জিত করে বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা বাসদ আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ৩০ লাখ মানুষের জীবনদান, ২ লাখ মা-বোনের লাঞ্ছনা, কোটি মানুষের দেশত্যাগ আর মুক্তিযোদ্ধাদের জীবন বাজি রেখে লড়াইয়ের মাধ্যমে পাকিস্তানি হানাদার আর এ দেশীয় সাম্প্রদায়িক শক্তি ও তাদের দোসরদের পরাজিত করে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হলেও মানুষের মুক্তি আসেনি। তাই লড়াই শেষ হয়নি। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের আকাক্সক্ষা নিয়ে ৯০ সালে সামরিক শাসনবিরোধী গণঅভ্যুত্থান এবং ২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থান মুক্তিযুদ্ধের অপুরিত স্বপ্নকেই আবারো তুলে ধরেছে। এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে লাল পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি। কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারা কি সংস্কার করবে? কতদিনে সংস্কার করবে তা নির্দিষ্ট করতে হবে।

বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে গতকাড়ল বৃহস্পতিবার বিকেলে শহরের পায়রা চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ। প্রধান বক্তা ছিলেন বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। এছাড়া বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড শফিউর রহমান শফি, কমরেড প্রকৌশলী শম্পা বসু, কমরেড স্বপন বাগচী, ছাত্রনেতা শারমিন সুলতানা প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের দাবিসহ বেশকিছু দাবি তুলে ধরেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)