কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বিদায় ও বরণ

আপলোড তারিখঃ 2024-12-06 ইং
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বিদায় ও বরণ ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাসানুজ্জামানকে বদলিজনিত বিদায় ও নতুন হিসেবে যোগদান করা প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমানকে বরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমির আ.গফুর, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সামসুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি করম আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আ. মতিন খসরু, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাজিবার রহমান ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, মাহবুবুর রহমান, আ. সালাম, বিল্লাল হোসেন, দেলোয়ারা, আনেহার, ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক মতিয়ার রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)