ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন উপ-কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৃথকভাবে সভাপতিত্ব করেন উপ-কমিটিগুলোর সভাপতি চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।
এসময় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত পরিবারের সম্মানে সংবর্ধনা, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সঠিক মাপ ও নিয়মে জাতীয় পতাকা উত্তোলন, উন্নতমানের খাবার পরিবেশন উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গা কালেক্টরেটের সিনিয়র সহকারী কমিশনার তিথি মিত্র, সহকারী কমিশনার আব্দুর রহমান, সাইফুল ইসলাম সাইফ, চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মোসাব্বেরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, জেলা সমাজসেবা অফিসার সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, সাংবাদিক মেহেরাব্বিন সানভী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে উপ-কমিটিগুলো বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে।
