শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভোরের শিশির ক্লাব

আপলোড তারিখঃ 2024-12-05 ইং
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভোরের শিশির ক্লাব ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভোরের শিশির ক্লাব ১-০ গোলে এতিমখানা পাড়া একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন রাজন, যিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। পুরস্কার তুলে দেন বেস্ট জার্সি ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন। এর আগে প্রথম সেমিফাইনালে আনাস স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৩-১ গোলে লালন স্মৃতি ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠে। টুর্নামেন্ট পরিচালক সুজন জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির সময়সূচি অনুযায়ী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। দর্শকদের সঠিক সময়ে জানানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)