চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-12-05 ইং
চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় মোমিন খান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৭টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত মোমিন খান চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামের আবু তালেবের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, বছর খানেক আগে দর্শনা ঠাকুরপুর গ্রামের এক কিশোরীর সঙ্গে মোমিন খানের পরিচয় হয়। পরবর্তীতে তারা বিভিন্ন সময়ে দেখা করে এবং একসঙ্গে ঘোরাঘুরি করে। গত সোমবার বিয়ের প্রলোভন দেখিয়ে মোমিন তার এক বন্ধুর সহায়তায় ওই কিশোরীকে চুয়াডাঙ্গা শহরের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে মোমিন ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ওই কিশোরীর নানা বাদী হয়ে পরদিন মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গতকাল সকাল ৭টার দিকে সদর থানার এসআই বাবলু খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোমিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ওই দিন দুপুরেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোমিনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)