ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-12-04 ইং
ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক ষষ্টী চন্দ্র রায়, জেলা প্রশিক্ষণ অফিসার (কৃষি) মোশাররফ হোসেন, অতিরিক্ত উপ—পরিচালক (শষ্য) আনিসুজ্জামান খান, অতিরিক্ত উপ—পরিচালক (উদ্যান) সেলিম রেজা, সদর উপজেলা কৃষি অফিসার নূর—এ—নবী, কৃষি স¤প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষি সপ্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে সদর উপজেলার ২৫ জন কৃষক ও কৃষাণিকে মানব দেহের জন্য নিরাপদ ও গুণগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)