দর্শনায় চুরি মামলার আসামি জনিসহ গ্রেপ্তার ৭

আপলোড তারিখঃ 2024-12-04 ইং
দর্শনায় চুরি মামলার আসামি জনিসহ গ্রেপ্তার ৭ ছবির ক্যাপশন:

দর্শনা থানা—পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলার আসামি ও মূলহোতা আকন্দবাড়িয়ার জনিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরাণপুর গ্রাম থেকে মিজানুর রহমানের ছেলে আব্দুলাহ ওরফে টুইজ (২২), জয়নাল আবেদীনের ছেলে ফিরোজ (১৮), গোলাম মিয়ার ছেলে সাইদুর রহমান সাঈদ (২৫), আবু বক্করের ছেলে মো. সেলিম হোসেন (৪২), আকুন্দবাড়ীয়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ইন্তাদুল (৩৫), শান্তিপাড়ার পর্বত মিয়ার ছেলে মোহন (২৫) ও আকন্দবাড়ীয়া গ্রামের আ. রহমানের ছেলে চিহ্নিত চোর ও আলোচিত মাদক ব্যবসায়ী মাহাবুবুর রহমান জনিকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)