ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় কুমারী ইউনিয়নের যাদবপুর গ্রামের মসজিদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আবু বকর সিদ্দিকী আমির ও আলতাব হোসেন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. তাজমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আলতাফ হোসেন। বিশেষ মেহমান ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের মানবাধিকার বিষয়ক সম্পাদক ও কুমারী ইউনিয়নের সাবেক আমির মো. শফিউজ্জামান মিঠু, কুমারী ইউনিয়নের নবনির্বাচিত আমির মো. আবু বকব সিদ্দিক, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মো. আনারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মো. সেলিম রেজা প্রমুখ।
