দামুড়হুদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-12-04 ইং
দামুড়হুদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ স্লোগানে দামুড়হুদায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১দিকে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।

তিনি বলেন, নারীরা হলো মায়ের জাতি। প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে এবং একজন আদর্শবান মানুষ হিসেবে তার সন্তানকে দেখতে চায়। একজন নারী তার সন্তানের প্রথম শিক্ষক, আমরা যারা সবল তারা কখনই দুর্বলদের ওপর নির্যাতন করব না। আমি যদি নিজে সচেতন হয়ে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই পরবর্তী জেনারেশন সুন্দরভাবে গড়ে উঠবে।’ সভায় উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনারা সচেতন হবেন এবং আপনারা সমাজের প্রতিটি মানুষকে নির্যাতন সম্পর্কে সচেতন করবেন।’

উপজেলা মহিলা বিষয়ক অফিসার হোসনে জাহানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল সাবাহ ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার গোলাম রসূল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)