জীবননগরে ২৫০ মাদ্রাসার শিক্ষার্থী পেল কুরআন মাজিদ

আপলোড তারিখঃ 2024-12-04 ইং
জীবননগরে ২৫০ মাদ্রাসার শিক্ষার্থী পেল কুরআন মাজিদ ছবির ক্যাপশন:

জীবননগরে মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় এসব কুরআন মাজিদ বিতরণ করা হয়। জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, ভাষা বিশেষজ্ঞ রুহুল আমিন, সাংবাদিক মিঠুন মাহমুদ, মাজেদুর রহমান লিটন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা ব্রাঞ্চ ম্যানেজার হুসাইন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সদস্য রমজান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)