জীবননগরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2024-12-04 ইং
জীবননগরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগরে কৃষকদের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬১০ জন প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি করে এই হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়। জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উদয় রহমান, উপসহকারী কৃষি অফিসার ইয়াছিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)