মেহেরপুর জেলা আ.লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-12-04 ইং
মেহেরপুর জেলা আ.লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে মেহেরপুর সদর থানা-পুলিশের একটি দল ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে বাবলু বিশ্বাসকে আটক করে মেহেরপুরে নিয়ে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় বাবলু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বসুন্ধরা এলাকা থেকে আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় বাবলু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)