সাংবাদিক খাইরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2024-12-04 ইং
সাংবাদিক খাইরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:

বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি ও সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলামের মা আম্বিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নিজ গ্রাম কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে কুলচারা গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে গত সোমবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার কুলচারা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

মরহুমা আম্বিয়া খাতুনের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সরদার আলামিন, দৈনিক খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, যুগ্ম সম্পাদক ইসলাম রাকিব, সাংবাদিক আহাদ আলী মোল্লা, আবুল হাসেম, মফিজ জোর্য়াদ্দার, হুছাইন মালিক, মেহেরাব্বিন সানভী, রুবাইত বিন আজাদ সুস্থির, আলম আশরাফ, সাকিব আল হাসান প্রমুখ। এদিকে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন জেলা সাংবাদিক ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)