চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের বিবৃতি

আপলোড তারিখঃ 2024-12-04 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের বিবৃতি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুৎকে কুপিয়ে জখমের ঘটনায় বিবৃতি দিয়েছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল। কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুৎ এর ওপর সোমাবার রাত ৯টার দিকে নৃশংস হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। দৌলতদিয়াড়ের স্থানীয় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাদকাসক্ত কতিপয় ক্যাডাররা এ হামলা চালায়। বিবৃতিতে এ হামলার ঘটনায় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল ও সদস্য সচিব সাইমুন আরাফাত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারে করে শাস্তির আওতায় আনা না হলে, পরবর্তীতে দুষ্কৃতিকারীদের ক্ষতির বিষয়ে সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ কোনো দায় নেবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)