জীবননগর ও আলমডাঙ্গায় সড়কে দুর্ঘটনায় নিহত দুই

আপলোড তারিখঃ 2017-09-26 ইং
জীবননগর ও আলমডাঙ্গায় সড়কে দুর্ঘটনায় নিহত দুই ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর মনোহরপুর সড়কে যাত্রীবাহী বাস একটি ভ্যানের সাথে ধাক্কা দিলে আয়ুব আলী (৪৫) নামের এক ভ্যানের আরোহী নিহত হয়েছে। তবে, এই দুর্ঘটনার বিষয়ে জীবননগর থানা পুলিশ সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। একই দিনে বেলা সাড়ে চারটার দিকে আলমডাঙ্গার আঠারোখাদা গ্রামে আলমসাধুর ধাক্কায় তানিয়া (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। জীবননগর থানার ডিউটি অফিসার এসআই নাহিরুল জানান, সোমবার সকালে উপজেলার মনোহরপুর নামক স্থানে সড়কে বাসের ধাক্কায় ভ্যান আরোহি নিহতের ঘটনা ঘটেছে এমন খবর জানার পর থানার টহল পার্টি মনোহরপুর ও জীবননগর শহরে খোঁজ করে দুর্ঘটনার কোনো তথ্য পায়নি। বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে দশটার দিকে জীবননগর মনোহরপুর নামক স্থানে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস একটি ভ্যানকে ধাক্কা দিলে ব্যানের আরোহি আয়ুব আলি ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আয়ুব আলী জীবননগর পৌর এলাকার আশতলা গ্রামের মৃত মোতাহার আলির ছেলে। এদিকে, বেলা সাড়ে চারটার দিকে আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামে আলমসাধুর ধাক্কায় তানিয়া (১২) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)