ছবির ক্যাপশন:
জীবননগরে ৩ শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া রশিদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় এসব কুরআন শরিফ বিতরণ করা হয়। সাংবাদিক চাষী রমজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মঈন উদ্দিন ময়েন।
বিশেষ অতিথি ছিলেন ভাষা বিশেষজ্ঞ রুহুল আমিন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আ. সামাদ, সীমান্ত ইউপি সদস্য আ. সালাম তেঁতুল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল রহমান, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য ইউনুচ আলী, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, গোয়ালপাড়া রশিদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মনিরুল ইসলাম, সাংবাদিক মিঠুন মাহমুদ, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা ব্রাঞ্চ ম্যানেজার হুসাইন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সদস্য রমজান আলী।
