ছবির ক্যাপশন:
‘দেশকল্যাণ, দারিদ্র্য বিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন-বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মানস ও মনন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বীজ প্রত্যয়ন অফিসে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান।
পরে বীজ প্রত্যয়ন অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন পল্লী উন্নয়ন সংস্থার (পাস) নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। আরও বক্তব্য দেন আলাপ সংস্থার নির্বাহী পরিচালক আশফাকুর রহমান, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান, ওয়ার্প সংস্থার নির্বাহী পরিচালক আবেদ-উদ্-দৌলা টিটন, উষা বাংলাদেশের ম্যানেজার মো. এনামুল হক শাহীন, এবং মৌচাক সংস্থার সমন্বয়কারী মো. মকবুল হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন সিদ্দিকা সোহেলী রশীদ বলেন, ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় চুয়াডাঙ্গায় কর্মরত ৭টি সহযোগী সংস্থা দারিদ্র্য বিমোচনে কাজ করছে। দরিদ্র মানুষের ভাগ্যন্নোয়নে তারা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে আমি আশাবাদী।’
এসময় উপস্থিত ছিলেন রিসো, পাস, আলাপ, ওয়ার্প, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা, উষা এবং মৌচাক সংস্থার কর্মী ও উপকারভোগীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম।

এদিকে, মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগী সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। গতকাল দিবসটি উদ্যাপন উপলেক্ষে মেহরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মুহ. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনির ও ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।
সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিনিধিত্বকারী সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মউকের উন্নয়ন কর্মী মুরাদ হোসেন, পল্লী জনউন্নয়ন কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া, মোছা. মহিমা খাতুন, মোছা. ছামিয়ারা খাতুন, সুফিয়া খাতুন ও হাসনাত আলী।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
