কনেসহ পিতা ও বরসহ বরযাত্রী শ্রীঘরে!

আপলোড তারিখঃ 2017-09-26 ইং
কনেসহ পিতা ও বরসহ বরযাত্রী শ্রীঘরে! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বলদিয়া গ্রামে বাল্যবিয়ের আয়োজনে পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মাবিলা ইউনিয়নের বলদিয়া গ্রামে নাজমা খাতুন (১৫) নামের নাবালিকার বিয়ের পর পিতা ও বরসহ বরযাত্রীকে আটক করে পুলিশ। নাজমা খাতুন বলদিয়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে ও হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। গতকাল সোমবার রাত ১০টার দিকে বলদিয়া গ্রামে কনেসহ পিতা ও বরসহ বরযাত্রীকে আটক করে শ্রীঘরে দিয়েছে পুলিশ। আটককৃতরা হলো, নিমতলা গ্রামের এনামুল হকের ছেলে বর এনামূল হক (৩০), বরের বোন জামাই ফারুক হোসেন ও নাজমুল হক, কনের প্রতিবেশী খবির উদ্দিন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, সদর উপজেলার নিমতলা গ্রামের একরামুল হকের সাথে বলদিয়া গ্রামের সানোয়ার হোসেনের স্কুল পড়–য়া মেয়ে নাজমা খাতুনের বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার সঙ্গীয় ফোর্স নিয়ে মেয়ের বাড়িতে পৌছালে বর ও বরযাত্রীরা পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। তবে এ বিষয়ে ছেলে ও মেয়ের সাথে কথা বলে জানা গেছে, পুলিশ যাওয়ার আগে তাদের বিবাহ হয়ে গেছে। কনে জানায়, সে লেখাপড়া অনেক আগে বাদ দিয়েছে। তবে বিবাহের কোন কাগজপত্র দেখাতে পারেনি তারা। পাশের গ্রামের বড়শলুয়ার জনৈক কাজি তাদের বিবাহ পড়িয়েছে। তবে, তার কোন সদুত্তর পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)