আলমডাঙ্গার পোয়ামারি গ্রামের পরিচিত মুখ ফুলু মোল্লা আর নেই

আপলোড তারিখঃ 2024-12-02 ইং
আলমডাঙ্গার পোয়ামারি গ্রামের পরিচিত মুখ ফুলু মোল্লা আর নেই ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের পোয়ামারি গ্রামের সকলের পরিচিত মুখ মহিউদ্দিন মোল্লা (ফুলু মোল্লা) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার সকাল ১০টার দিকে পোয়ামারি ঈদগাহ মাঠে জানাজা শেষে দাফন করা হয়। তিনি জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল মোল্লার বাবা।

জানা গেছে, মহি উদ্দিন মোল্লা বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত শনিবার কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আলমডাঙ্গার স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেণ্টু, উপজেলা জাসদের সভাপতি গোলাম সারোয়ার মোল্লা, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মিলন মোল্লা, উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মনিরুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাবু, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, ডাউকি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গফুর মোল্লা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)