দর্শনায় ট্রেন থামানো ও রেলওয়ে স্টেশনের অবকাঠামো নির্মাণের দাবিতে আজ মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-12-02 ইং
দর্শনায় ট্রেন থামানো ও রেলওয়ে স্টেশনের অবকাঠামো নির্মাণের দাবিতে আজ মানববন্ধন ছবির ক্যাপশন:

দর্শনায় ট্রেন থামানো ও দর্শনা রেলওয়ে স্টেশনের অবকাঠামো নির্মাণের দাবিতে আজ সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা প্রেসক্লাব ও ‘দর্শনার জন্য আমরা সংগঠনের’ আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।

জানা গেছে, দাবিগুলোর মধ্যে রয়েছে- দর্শনা হল্ট স্টেশনে ঢাকাগামী দুটি ট্রেন আপ ও ডাউনে থামাতে হবে। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন থেকে একটি লোকাল ট্রেন ও একটি ইন্টারসিটি ট্রেন চালু করতে হবে। এছাড়া দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে একটি কন্টেইনার পোর্ট নির্মাণ করাসহ বেশকিছু দাবি তুলে ধরা হবে মানববন্ধনে।

অনুষ্ঠানে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা বিল্লাল উদ্দীন, আব্দুল হানান, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল ইসলাম, দর্শনা পৌর আমির সাইকুল আলম অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহানুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক জাহান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)