ঝিনাইদহে যুবদল নেতা হায়দার আলীর মৃত্যুবার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2024-12-02 ইং
ঝিনাইদহে যুবদল নেতা হায়দার আলীর মৃত্যুবার্ষিকী পালিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদ হায়দার আলী হাদুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ শহরের মুরারীদহ গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমার পপপু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শামসুজ্জামান লাকি, জেলা যুবদলের সভাপতি আহসান হবীব রনক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু। আলোচনা সভা শেষে শহিদ হায়দার আলী হাদুর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও গ্রামের দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০০৬ সালে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে খুন হন যুবদল নেতা হায়দার আলী হাদু। অথচ ১৮ বছর পার হলেও খুনের বিচার পায়নি পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)