রাতে আঁধারে কোটালী রাস্তার গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2024-12-01 ইং
রাতে আঁধারে কোটালী রাস্তার গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের কোটালী রাস্তার ধারের সরকারি গাছ রাতের আঁধারে কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। গত এক সপ্তাহে এই সড়কের দুই পাশের অন্তত ১০টি গাছ কেটে নেওয়া হয়েছে। এতে সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি পরিবেশের ওপরও প্রভাব পড়ছে। এ ঘটনায় চোরদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, আনুমানিক ১০ বছর আগে সামাজিক বনায়নের অংশ হিসেবে রনগোহাইল-কোটালী এবং কোটালী-উজুলপুর সড়কের দুই ধারে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। এখন এই দুই সড়কের ধারে মূল্যবান শিশু ও মেহগনি গাছ রাতের আঁধারে কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকাবাসী হতাশা প্রকাশ করেছেন এবং স্থানীয়দের অনেকেই ঘটনার বিষয়ে জানলেও ভয়ে মুখ খুলতে চাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কোটালী গ্রামের একাধিক বাসিন্দা জানান, কারা গাছ কেটে নিচ্ছে, তা স্থানীয়রা জানলেও ভয়ের কারণে কেউ মুখ খুলছে না। তবে প্রশাসনের উচিত গোপন তদন্ত করে গাছ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে জানতে চাইলে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত আমরা অবগত ছিলাম না। তবে সরকারি গাছ চুরি বা যেকোনো চুরিই দণ্ডনীয় অপরাধ। চুরি রোধে এবং চোরচক্রকে আইনের আওতায় নিতে আমরা ব্যবস্থা নেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)