উথলীতে যুব জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-12-01 ইং
উথলীতে যুব জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগরের উথলী ইউনিয়নে যুব জামায়াতের দায়িত্বশীল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব উথলী বাজারে জামায়াতে ইসলামীর অফিসে ইউনিয়ন যুব জামায়াত এই সমাবেশের আয়োজন করে। উথলী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আহাদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন।
প্রধান আলোচক ছিলেন জীবননগর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন উথলী ইউনিয়ন জামায়াতের আমির নুরুল হুদা, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, মিডিয়া সম্পাদক জিহাদ হোসেন, উথলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম ও ইউনিয়ন জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক হাফেজ হাসানুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন জামায়াতের উলামা বিভাগের সভাপতি শরিফুল ইসলাম, উথলী ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি ফিরোজ হোসেন, জামায়াত নেতা সেলিম হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)