মেহেরপুরে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২ নম্বর ওয়ার্ড সেমিফাইনালে

আপলোড তারিখঃ 2024-12-01 ইং
মেহেরপুরে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২ নম্বর ওয়ার্ড সেমিফাইনালে ছবির ক্যাপশন:

মেহেরপুর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে এবং রানের ব্যবধানে জয়ী হয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে নিশ্চিত করেছে ২ নম্বর ওয়ার্ড। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে খেলায় ২ নম্বর ওয়ার্ড ১৮০ রানের ব্যবধানে ১ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।

অপরদিকে রানরেটে এগিয়ে থাকাই ৮ নম্বর ওয়ার্ড চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী ২ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে ৮ নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ড এবং ৪ ডিসেম্বর ২ নম্বর ওয়ার্ড ও ৪ নম্বর ওয়ার্ড দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। খেলায় অনু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। মেহেরপুরের সজীব স্পোর্টস এবং ইচ্ছের উদ্যোগে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়।
মেহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, টুর্নামেন্ট কমিটির সদস্য মামুন, আহমেদ রাজিব খান,রেনু, সুরুজ বাবু, রাকিব, লিজন উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। খেলা পরিচালনা করেন নিটু এবং শাহীন ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)